২০১৫ শিক্ষা বর্ষে ৩য় শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন ফরম পূরণ
বিজ্ঞপ্তি ৬৬
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫ শিক্ষা বর্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে
ভর্তির জন্য অনলাইন আবেদন ফরম পূরণ ০৭/১২/১৪ সকাল ৬:০০টা থেকে ১৭/১২/১৪ রাত ১২:০০টা পর্যন্ত করা যাবে।
বিস্তারিত তথ্য বিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট www.tgbhs.edu.bd তে পাওয় যাবে।
(মো: আবু হোসেন)
প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
এসএসসি টেষ্ট পরীক্ষা ২০১৪ এর ফলাফল এবং পিএসসি মডেল টেষ্ট ২০১৪ এর ফলাফল
বিজ্ঞপ্তি ৬৪
তারিখ : ০২/১১/২০১৪
এসএসসি টেষ্ট পরীক্ষা ২০১৪ এর ফলাফল ৬/১১/১৪ এবং পিএসসি মডেল টেষ্ট ২০১৪ এর ফলাফল ১০/১১/১৪ বিকালে প্রকাশ করা হবে। উল্লেখ্য, এসএসসি টেষ্ট
পরীক্ষা ২০১৪ এর ফলাফল বিষয়ে অভিভাবকবৃন্দের এক মতবিনিময় সভা আগামী ৮/১১/১৪ শনিবার সকাল ১০ টায় বিদ্যালেয়র মাল্টিপারপাজ হলে অনুষ্ঠিত হবে।
( মো: আবু হোসেন)
প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়



